মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 31 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
31 August 2026
অন্যান্য

নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সরকারি অর্থের সুষ্ঠু, স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কার্যালয় এবং সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত ৯ম থেকে ১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত’ দুই দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৩০ আগষ্ট উদ্বোধন হয়ে ৩১ আগষ্ট সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) প্রশাসক নেত্রকোনা পৌরসভা। প্রশিক্ষণের মূল্যায়ন ও সমাপনী পর্বে আর্থিক ব্যবস্থাপনা, সরকারি আর্থিক বিধি-বিধান এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ক্লাস ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, আর্থিক বিধি-বিধান অনুসরণ, হিসাব সংরক্ষণ এবং প্রশাসনিক কাজে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা বলেন, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আরও বাড়বে। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করে আরও দক্ষ ও জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।