01 September 2026
সরিষাবাড়ীতে সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদের কার্যালয়ে সকাল ৭:৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
অফিস রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব আজিজুল কবির তালুকদার হুমায়ুন। সংগঠনের সদস্য সচিব মো: শহিদুল্লাহ ভিপি শহিদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এড. আব্দুল বারী। এ সময় রাংগা রুবেল, ফারুক, হাকি, বাবু, আলম, খোকা, হিরা, লালসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভিডিও কলে যুক্ত হন ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার-এর একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী।
পরে দলের জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠান শেষে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
