মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 02 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 September 2026
অন্যান্য

বক্স খাটের ড্রয়ারে ১৯০ পিস ইয়াবা,পকেটে এস্কাফ-গাঁজা: নড়াইলে যুবক গ্রেফতার

নড়াইলে বক্স খাটের ড্রয়ারে রাখা ১৯০ পিস ইয়াবা, পকেটে কোডিনযুক্ত এস্কাফ ও গাঁজাসহ সাকিব আল সালমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল পৌরসভার আলাদাতপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সাকিব আল সালমান ওই গ্রামের মুন্সি আলমগীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি অভিযানিক দল আলাদাতপুর গ্রামের দুখুর দোকানের পেছনে সাবেক বিজিবি সদস্য মুন্সি আলমগীরের দোতলা পাকা বাড়ির নিচতলায় অভিযান চালায়। অভিযানে সাকিব আল সালমানকে আটক করা হয়। এসময় তার পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ মিলিলিটার কোডিন ফসফেট মিশ্রিত এস্কাফ ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বসতঘরের বক্স খাটের ড্রয়ারে তল্লাশি চালিয়ে ১৯ গ্রাম ওজনের ১৯০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব গত এক বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে নড়াইলে বিক্রির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় পূর্বে কোনো মামলা নেই বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।