মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 02 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 September 2026
অন্যান্য

পাকিস্তান দলের গণছাঁটাই, কোচসহ বিদায় ৭ ক্রিকেটার

ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে বড় ধরনের পরিবর্তনের ঝড়। হতাশাজনক পারফরম্যান্সের জেরে প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে সাতজন ক্রিকেটারকে।

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারের পর লর্ডস টেস্টেও ১৯৪ রানের বড় পরাজয়ের মুখ দেখেছে পাকিস্তান। টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে সফরকারীরা।

এই ব্যর্থতার পর দল পুনর্গঠনের পথে হাঁটছে পিসিবি। আগামী মাসে এজবাস্টনে অনুষ্ঠিতব্য শেষ টেস্টের আগে লাল বলের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে, যিনি বর্তমানে পাকিস্তানের সাদা বলের দলের দায়িত্বেও রয়েছেন। এছাড়া বোলিং কোচ উমর গুলের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকি।

দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ওপেনার ইমাম-উল-হক। লর্ডস টেস্টে চোটের কারণে ব্যাট করতে না পারা ইমামও এই তালিকায় রয়েছেন। এছাড়া বাদ দেওয়া হয়েছে সালমান আলী আগা, আলী উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর এবং খুররম শাহজাদকে।

সোমবার এক বিবৃতিতে পিসিবি জানায়, লর্ডস টেস্ট শেষ হওয়ার পর টেস্ট স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সাত ক্রিকেটারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কোচিং স্টাফেও পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, হেডিংলি টেস্টে নিয়মিত অধিনায়ক বাবর আজম চোটে পড়লে সালমান আলী আগা নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন। তবে দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে তাকেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। তাই কঠোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে পিসিবি।