মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 03 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 September 2026
অন্যান্য

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান।

মৃত নুরুল ইসলামের (৫৫) বাড়ি মিরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে কারাগারে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে বিকেল তিনটটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।