মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 September 2026
অন্যান্য

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

চীনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রেখে বড় জয়ের ভিত গড়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের হয়ে গোলের সূচনা করেন কনা আক্তার। এরপর আক্রমণের ধার আরও বাড়ান ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনই দারুণ নৈপুণ্য দেখিয়ে দুটি করে গোল করেন।

চতুর্থ কোয়ার্টারেও আক্রমণের গতি ধরে রাখে বাংলাদেশ। এ সময় সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক সারিকা রিমন। দুর্দান্ত দক্ষতায় পরপর দুটি গোল করে চাইনিজ তাইপের বড় ব্যবধানের হার নিশ্চিত করেন তিনি।

শেষ পর্যন্ত ৭-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন বড় জয় পরবর্তী ম্যাচগুলোর আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের আইরিন আক্তার রিয়া।