মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 07 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 September 2026
অন্যান্য

মার্কিন হামলার জবাবে ৬ জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ ও তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘অনুমোদনহীন’ একটি রুট ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে তারা ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ট্যাংকার থেকে পাওয়া অর্থ আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়নে ব্যবহৃত হচ্ছিল।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইনপ্রণেতা হাসান ঘাশঘাভি মার্কিন যুদ্ধজাহাজে হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অস্তিত্বের লড়াইয়ের’ অংশ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু করাই উচিত হয়নি।

এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের জাওতার আল-শারকিয়াহ এলাকায় বোমা হামলা চালিয়েছে এবং দক্ষিণ সিরিয়ার আল-রাফিদ এলাকার উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে, গাজা সিটিতে উদ্ধারকারী দল ২০২৩ সালের ১৯ নভেম্বর মালকা পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত ৫৫ ফিলিস্তিনির মরদেহের দেহাবশেষ উদ্ধার করেছে।

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বেড়েছে।