মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 07 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 September 2026
অন্যান্য

মিরপুরে গৃহবধূকে গুলি, স্বামীসহ গ্রেফতার ৩

রাজধানীর মিরপুরের দারুসসালামে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতার অপর দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন জেসমিন। এ সময় খোলা জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি তার ডান হাতে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, গ্রেফতার আব্দুল মান্নান মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অন্য একজনকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি নিজেই বাইরে থেকে জানালা দিয়ে স্ত্রীকে গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।