মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 08 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 September 2026
অন্যান্য

সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত, রুটটিতে রেল যোগাযোগ ব্যাহত

সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত, রুটটিতে রেল যোগাযোগ ব্যাহত বগুড়া প্রতিনিধি: বগুড়ার সান্তাহার জংশন এলাকায় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এতে রুটটিতে রাজশাহী ও রংপুরমুখী দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি সান্তাহার জংশনে প্রবেশের মুহূর্তে পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনে ট্রেনটি আটকে থাকায় সান্তাহার স্টেশনে 'বরেন্দ্র এক্সপ্রেস' এবং আক্কেলপুর স্টেশনে 'তিতুমীর এক্সপ্রেস' আটকা পড়ে। তবে সান্তাহার থেকে বগুড়ার দিকে চলাচলকারী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, দুর্ঘটনার পর পরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইন সরাতে আনুমানিক দেড় ঘণ্টা সময় লাগতে পারে বলে তিনি জানান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করেছে। উদ্ধার কাজ শেষ হলে রুটটিতে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।