মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 09 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 September 2026
অন্যান্য

হাতে কামড় দিয়ে পালিয়ে বেনামে  চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয়দের হাতে ৭৬ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ ২ যুবক আটক হওয়ার পর এক ব‍্যক্তির হাতে কামড় দিয়ে পালাতে গিয়ে পায়ে আঘাত প্রাপ্ত হয়ে বেনামে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) রাত আটটার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙা গ্রামের এলটিবি ইট ভাটা সংলগ্ন নির্জন স্থানে স্থানীয় জনতা ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একই গ্রামের চিহ্নিত মাদককারবারি শামিম মিয়া (৩২) ও মেহেদী হাসান (১৯)কে আটক করে পুলিশে সোপর্দ করে।

এসময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় শামীম মিয়া। পালানোর সময় পায়ে আঘাত পায় উক্ত মাদক কারবারি। তাকে গ্রেফতার করতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খুঁজতে থাকে পুলিশ। অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উক্ত মাদক কারবারিদ্বয় পরিবহন ব্যবসার সাথে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্র‍য় করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।