মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 10 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
10 September 2026
অন্যান্য

 প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য তাদের একটি গাভী দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজার স্বজনদের হাতে গাভীটি তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুর রহমান চৌধুরী, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও সাধারণ সম্পাদক পবন রায়সহ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের জন্য স্থায়ী আয়ের একটি ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী আহত হন। দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।