মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 11 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
10 September 2026
অন্যান্য

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে সোনার দামে বড় পতন ঘটেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে নীতি সুদহার বাড়াতে পারে—এমন গুঞ্জনে বিশ্ববাজারে সোনার দর এক শতাংশের বেশি কমেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৪ দশমিক ৭৭ ডলারে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার্সের দর ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৯৯৮ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

ক্যাপিটাল ডটকমের বাজার বিশ্লেষক কাইল রোডা জানান, জ্বালানির খরচ বৃদ্ধির কারণে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়ছে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার বাড়ার আশঙ্কা ৭০ শতাংশে দাঁড়িয়েছে, যা সোনার মতো সুদমুক্ত বিনিয়োগ পণ্যের ওপর সরাসরি চাপ সৃষ্টি করেছে।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দরও আশঙ্কাজনকভাবে কমেছে। এক দিনেই রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩৬ ডলারে নেমেছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ৪ দশমিক ৯ ও ৪ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।