11 September 2026
শেরপুর সীমান্তে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহের ৩৯ বিজিবি'র টহলরত সদস্যরা আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গোমড়া এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করে।
সুত্র জানায়, ময়মনসিংহের ৩৯ বিজিবি'র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহলদল জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গোমড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোবাইলফোন জব্দ করতে সক্ষম হয় তারা। যার সিজার মূল্য ১ এক লক্ষ ৭৩ হাজার টাকা।
ময়মনসিংহের ৩৯ বিজিবি'র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সে লক্ষে ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়া সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।
