মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 12 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 September 2026
অন্যান্য

শেরপুরে চেতনানাশক খাইয়ে অটো ভ্যান ছিনতাই

শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এক অটো ভ্যানচালককে কোল্ড ড্রিংকসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী অটো ভ্যানচালকের নাম নায়েব আলী। তিনি উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নায়েব আলী তাঁর অটো ভ্যান নিয়ে যাত্রী পরিবহনের কাজ করছিলেন। ভবানীপুর বাজার এলাকায় পৌঁছালে এক বা একাধিক ব্যক্তি কৌশলে তাঁকে কোল্ড ড্রিংকসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করায়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর অটো ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

ভুক্তভোগী নায়েব আলী শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ ধরনের ঘটনায় স্থানীয় অটো ভ্যানচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, দ্রুত অটো ভ্যান উদ্ধারসহ ছিনতাইকারীদের শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা চলছে।