মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 13 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 September 2026
অন্যান্য

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর তিন মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর যুক্ত হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. গোলাম মৌলা, অতিরিক্ত জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করা হয়। জেলা প্রশাসক নিজে এতে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।