মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 13 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 September 2026
অন্যান্য

নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে নারী ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাথুরা জনকল্যাণ ক্লাবের এর আয়োজনে রাথুরা মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, খেলাটি উদ্বোধন করেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন, রাথুরা জনকল্যাণ ক্লাবের প্রধান উপদেষ্ট মো. সুকুম আহম্মেদ, সাবেক আয়কর কর্মকর্তা মো. আবু তাহের সিকদার, মো. ছাইদুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জহরলাল স্টার এফসি শাকিল ওয়ারিয়াস কে ০-১ গোলে পরাজিত করে।