মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 14 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 September 2026
অন্যান্য

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রথমে ১৮ জন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আহতদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

তবে দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।