মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 16 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
16 September 2026
অন্যান্য

বিষ প্রয়োগ করে ৮ থেকে ১০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

রাজবাড়ির পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের দরিদ্র আব্দুস সালামের লিজ মিয়া পুকুর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে আট থেকে দশ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছেন।

একই সাথে পুকুর পাড়ে থাকা অসংখ্য কলা গাছ কর্তন করে ফেলে রেখেছে অজানা ওই দুষ্কৃতিকারীরা, এ ঘটনায় হতাশ হয়ে পড়েছে দরিদ্র কৃষক আব্দুস সালাম।

ঘটনাটি সোম বা মঙ্লবারে রাতে ঘটেছে আজ বুধবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভাসতে দেখেন তিনি সেই সাথে পুকুর পাড়ে বিষের বতল মাছ মরে দুরগন্ধ ছড়িয়েছে পড়ায় স্থানীয় কৃষকরা বিষয় টা বুঝতে পারেন।

সরে জমিনে গিয়ে দেখাযায় বিশাল পুকুরের চার পাশে মাছ মরে ভেসে রয়েছে, সেই সাথে পুকুর পাড়ের কলাগাছ গুলো কেটে ফেলা হয়েছে।

দরিদ্র কৃষক মাছচাষী আব্দুস সালাম জানান দেড় লক্ষ টাকা লিজ মূলে এক বছরের জন্য দিঘি টি ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম, মাছ চাষ করতে গিয়ে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে সাড়ে চার লক্ষ টাকা লোন করেছি, এখন আমি সর্বশান্ত।

বিগত দুই মাস আগে দিঘিতে লোনের টাকা দিয়ে ৪০ মন বিভিন্ন প্রজাতির মাছের মাছছারি, বিভিন্ন সময় লিজ নিয়া পুকুরের মাছের ক্ষতিসাধন করতে মরিয়া হয়ে উঠেছিল অজানা শ্রুত্রুরা।

মাছ মারার পাশাপাশি আমার ধরনতো শতাধিক কলাগাছ কেটে ফেলেছে ওই দুর্বৃত্তরা, আমি এখন নিঃস্ব, আমি এখন কোথায় যাব ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব, জীবিকার একমাত্র পথ মাছ চাষ সেটাকে ধ্বংস করে আমাকে নি:স্ব করে ফেলেছে, আমি এ বিচার চাইবো কার কাছে।

এ ঘটনায় স্থানীয়রা বলেন আব্দুস সালাম এলাকার একজন নিরীহ সৎ মানুষ হিসেবে পরিচিত, সারাজীবন কর্ম করে মাছ চাষ করেই আসছেন তিনি তার এই ক্ষতি অপূরণীয়।

আমরা স্থানীয়ভাবে এই দুর্ঘটনাটির প্রকৃত কারণ এবং দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।