মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 17 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 September 2026
অন্যান্য

নালিতাবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় একজন যুবলীগ কর্মী ও দুইজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুল।

সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্নস্থানে দিনে ও রাতে প্রকাশ্যে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সমর্থক, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচি পালনের সময় তাদের হাতে মশাল ও লাঠিসোঁটা দেখা যায়।

এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে থানা পুলিশ। বুধবার বিকেল ও রাতে উপজেলার বিভিন্নস্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।