মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 18 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 September 2026
অন্যান্য

তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, আটক ২৩

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও কলেজ এলাকা থেকে গোপন বৈঠকের সময় ২৩ জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।