মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 19 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 September 2026
অন্যান্য

ঢাকা-রংপুর লং মার্চ সফল করার লক্ষ্যে ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস, সার ও তেল সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের আগামীকালের ঢাকা-রংপুর লং মার্চ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় বাসটার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি আতিকুর রহমান শামীমের সঞ্চালনায় উপজেলা আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা নেতৃবৃন্দসহ ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ‍্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ করা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চের ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী সূত্র জানায়, রংপুর জিলা স্কুল মাঠে লংমার্চ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।