মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 19 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 September 2026
অন্যান্য

নির্বাচিত হলে কলিমহর ইউনিয়নকে শান্তিপূর্ণ ও আদর্শ হিসেবে গড়ে তুলব: আব্দুস সালাম

আমি নির্বাচিত হলে আমার বাবা ও ভাই থেকে ভাল করে ইউনিয়ন পরিচালনার চেষ্টা করব, কলিমহর ইউনিয়নকে একটি আর্দশ ইউনিয়ন হিসাবে গড়ে তোলার চেষ্টা করব।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন না দেই দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই কাজ করব।

আমার বাবা ও ভাই এই ইউনিয়নের মানুষের সেবা করেছেন আমিও তাদের আর্দশে অনুপ্রাণিত হয়ে জনগনের সেবা করে যেতে চাই।

আব্দুস সালামের পরিচিতি :

মৃত চাঁদআলী প্রামানিক (সাবেক চেয়ারম্যান ৪ বার), মেঝ ভাই : মৃত এ্যাড. আক্কাস আলী প্রামানিক (সাবেক চেয়ারম্যান ৩ বার ১৮ বছর)

শিক্ষাগত যোগ্যতা ডিগ্রী: বি .এ, এল.এল.বি (পাশ), রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা যুগ্ম সাধারণসম্পাদক (১নং): পাংশা থানা উপজেলা যুবদল (সাবেক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : রাজবাড়ী জেলা ছাত্রদল (দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন),

নাট্য সম্পাদক : রাজবাড়ী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (পরপর ৩ বারনির্বাচিত: ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭ এবং ১৯৯৭-৯৮ সেশন),

রাজনৈতিক ত্যাগ ফখরুদ্দিন ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে ১৭টি মামলা দায়ের (বর্তমানে ১টি মামলা চলমান, রাজনৈতিক কারণে ৭ বার কারা বরণ করেছে আব্দুস সালাম।

কলিমহর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী সভায় এসব কথা বলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম।

এ সময় ১ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ উপস্থিত হয়।