মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 19 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 September 2026
অন্যান্য

পদ্মায় তীব্র স্রোত: জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ১২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ১২ দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা। বাধ্য হয়ে কেউ দীর্ঘপথ ঘুরে গন্তব্যে যাচ্ছেন, আবার কেউ ঝুঁকি নিয়ে স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌযানে পদ্মা পার হচ্ছে। দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট।

রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলার যাত্রী ও যানবাহন এই রুট দিয়ে পাবনা, সিরাজগঞ্জ, নাটোরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করে আসছে।

পদ্মায় পানি বৃদ্ধি ও স্রোত তীব্র হওয়ায় গত ৬ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে রুট টির ফেরি চলাচল। এতে প্রতিদিন কয়েকশ যাত্রী ও শতাধিক যানবাহনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যা‌ত্রিরা বল‌ছে, ফেরি বন্ধ থাকায় বিকল্প পথে চলাচল করতে গিয়ে সময় ও খরচ দুটোই বাড়ছে। অনেকে আবার অতিরিক্ত ভাড়া দিয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানে পদ্মা পার হচ্ছেন। তীব্র স্রোতের মধ্যে ছোট নৌ যানে নদী পারাপার নিয়ে রয়েছে দুর্ঘটনার শঙ্কাও।

বিআইডব্লিউটিসি জৌকুড়া ঘা‌টের সহকা‌রি ব‌্যবস্থাপক মোঃ র‌বিউল ইসলাম ব‌লেন, রুটটির দুটি ফেরির মধ্যে একটি কর‌বি ফে‌রি কয়েক মাস আগেই বিকল হয়ে পড়ে। অন্য একটি ফেরি ক‌্যা‌মে‌লিয়া দিয়ে যা‌ত্রি ও যানবাহন পারাপার চলছিল। কিন্তু পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে সেটিও বন্ধ রাখা হয়েছে।

মোঃ র‌বিউল ইসলাম আরও ব‌লেন, পদ্মার স্রোত কমে গেলে পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। পাশাপাশি নতুন একটি ফেরির জন্য চাহিদাও পাঠানো হয়েছে।