মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 19 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 September 2026
অন্যান্য

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে ময়মনসিংহের হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, হালুয়াঘাট পৌরসভা ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি,পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো.শাকের উল্লাহ,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

সকাল থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি ড্রেন ও নালা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। নিজ নিজ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।