মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 19 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 September 2026
অন্যান্য

নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার রামচন্দ্রকিড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সুত্র জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার উপজেলার সীমান্ত এলাকার কালাকুমা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০০ টাকা।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ জানান, মাদক নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।