মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 19 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 September 2026
অন্যান্য

ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে নাটোরে ৩ (তিন) মাস ব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার যৌথ উদ্যোগে নাটোর উপশহর মাঠ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন।

উদ্বোধনের পর শহরের উপশহর মাঠ এলাকা থেকে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। পরবর্তীতে নাটোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচিজুড়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশ নেন। বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।