মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 September 2026
অন্যান্য

যে কোন সময় আট দফা এক দফায় পরিনত হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, লংমার্চে রাস্তায় মানুষ গর্জন করে বলছে এক দফা এক দফা। আপনারাও যদি এক দফা চান তাহলে প্রস্তুতি নিন। এ দফার ডাক যখন আসবে তখন হবে লংমার্চ টু ঢাকা।

তিনি আরও বলেন, চলমান লং মার্চে যদি আট দফা দাবি আদায় হয়ে যায় তাহলে আমরা সংগ্রামী জনতাকে মোবারকবাদ জানাবো। আর যদি আট দফা দাবি আদায় না হয়, তাহলে যে কোন সময় আট দফা এক দফায় পরিনত হবে।

শনিরাব দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের নির্ধারিত পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

একই জনসভায় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, নাহিদ ইসলাম এমপি বলেছেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যূর্থানের পর বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচারের উত্থান বরদাশত করা হবে না। শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা এবং জনগনের রায়কে নস্যাৎ করার যে কোন চক্রান্ত প্রতিহত করা হবে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভায় ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা সভায় অংশ নেন।