20 September 2026
সরকারকে নিয়ে নাসীরুদ্দীনের রহস্যময় বার্তা, ‘সময় আসলে উত্তর পাবেন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার পতনের কথা শুনলেই চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে ‘সেটেল’ হওয়া ব্যক্তিরা অস্থির হয়ে পড়েন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আমার কথা বিশ্বাস করলেন না, ভালো কথা। কিন্তু সরকার যদি নিজের ভুল, নিজের সিদ্ধান্ত আর নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন মাঘ মাসে পইড়া যায়, এই সম্ভাবনাটাও কি বিশ্বাস করবেন না?’
তিনি আরও লেখেন, ‘যদি সত্যিই বিশ্বাস না করেন, তাহলে এত ভয় কিসের? এত ঠেকানোর চেষ্টা কিসের?’
এনসিপির এই নেতা বলেন, ‘ঠেকাতে পারবেন? পারলে ঠেকান। কীভাবে পারবেন, সেটা এখন আর কমু না। সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন।’
পোস্টটি প্রকাশের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত এতে প্রায় ৪০ হাজার রিয়্যাকশন পড়েছে।
