সংস্করণ
20 September 2026
20 September 2026
অন্যান্য
চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সতীশবাবু লাইনে প্রকাশ্য ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িতদের ধরতে বেশ তৎপর হয়ে উঠেছে থানার পুলিশ। যদিও এলাকাবাসির অভিযোগ প্রতিমাসেই অহরহর এমন ঘটনা ঘটেই চলেছে৷
অবশেষে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে সেই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে৷
গ্রেফতারকৃত মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নূরুল ইসলামের ছেলে। বর্তমানে তার ঠিকানা চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায়।
কোতোয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ছিনতাইয়ে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকায় আনুষ্ঠানিক ভাবে এখনই কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন থানার দ্বায়িত্বশীল কর্মকর্তা৷
