মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 September 2026
অন্যান্য

বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। পরে তিনি অস্ত্রাগার, পরিবহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০টায় ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ.এম. ফয়সাল ও সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ তরিকুল ইসলাম মাসুদসহ জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, কোর্ট ও ট্রাফিক বিভাগের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানের আশ্বাস ও নির্দেশনা দেন। সমাপনী বক্তব্যে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে গত মাসে মাদক উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও ওয়ারেন্ট তামিলে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন সহ বিভিন্ন ক্যাটাগরিতে দায়িত্বরত অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।

দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট-২০২৬ মাসে রুজুকৃত মামলাগুলো কেস টু কেস পর্যালোচনা করা হয়। তদন্তের গুণগত মান বৃদ্ধি, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং সেবার মান আরও বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পুলিশ সুপার।