মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 September 2026
অন্যান্য

কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম

নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু)কে চূড়ান্তভাবে অপসারণ ও পদটি শূন্য হওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্যানেল চেয়ারম্যান-৩ মালেকা বেগমকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন পত্র মারফৎ তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেন।

তিনি রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে তার দায়িত্বভার বুঝে নেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান স্বাক্ষরিত পত্র মারফৎ বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পত্রে বলা হয়েছে, কিশোরগঞ্জ উপজেলাধীন ০৬ নং কিশোরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু)কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি ০১ শাখার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের ৮৩২ নং স্মারকের প্রজ্ঞাপন মূলে চেয়ারম্যান পদ হতে অপসারণ করায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে প্যানেল চেয়ারম্যান-৩ মিজ মোছাঃ মালেকা বেগমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করে জেলা প্রশাসক, নীলফামারী মহোদয় পত্র প্রেরণ করেছেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান প্যানেল চেয়ারম্যান-৩ মালেকা বেগমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেন।

রবিবার বিকালে চেয়ারম্যানের চেয়ারে আনুষ্ঠানিকভাবে বসেন মালেকা বেগম। এসময় ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী, ইউপি সদস্যগণ, উদ্যোক্তা, বিএনপির নেতাকর্মীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।