মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 September 2026
অন্যান্য

ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান

বেশকিছুদিন ধরেই সমালোচনা হচ্ছে ব্রিটিশ গায়ক এড শিরানকে নিয়ে। মূলত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার পর মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে এড শিরানের যুক্তরাষ্ট্রের চলমান ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেয়া কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারলেন না এড শিরান। তিনি কনসার্টের মঞ্চে বিষয়টি নিয়ে মুখ খুলেন। ফিলাডেলফিয়ার কনসার্টে শিরান স্পষ্ট জানান, ম্যাকলমোরকে বাদ দেয়ার সিদ্ধান্ত আয়োজকদের ছিল, তার নিজের নয়।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মঞ্চে এড শিরান ক্ষমা চান। বলেন, আমি কখনো রাজনৈতিক প্রচারক হতে চাইনি। কিন্তু গাজায় যে বিপর্যয় ঘটছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেখানে প্রতিদিন যেভাবে হাজার হাজার বেসামরিক নাগরিক ও শিশুদের প্রাণ যাচ্ছে এবং পশ্চিম তীরে যে অবিচার চলছে, তা দেখে আমি আর চুপ থাকতে পারি না।

এড শিরানের এই কনসার্টের সময় স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিক্ষোভ চলছিল। এ সময় এড শিরান বলেন, আমার কনসার্ট সবসময় সবার জন্য নিরাপদ স্থান। কোনো আয়োজক প্রতিষ্ঠান শিল্পীদের বক্তব্যে সেন্সরশিপ বসাবে এমন নীতি আমি সমর্থন করি না। ভিন্ন মতের মানুষও যেন আমার গান শুনে একসঙ্গে দাঁড়াতে পারে, সেটাই আমার চাওয়া।

প্রসঙ্গত,  ‘লুপ ট্যুর’ নামের এই বিশ্বভ্রমণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান এড শিরান। কিন্তু এই ট্যুর ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক। এই ট্যুরে এড শিরানের সফরসঙ্গী ছিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। তার একটি একক পারফর্মে মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চলমান সংঘাত বন্ধ করতে বলেন। এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এ কারণে বোস্টনের জিলিট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটসহ আয়োজক প্রতিষ্ঠান ‘মেসিনা ট্যুরিং গ্রুপ’ ম্যাকলমোরকে সেই সফর থেকে বাদ দেয়ার ঘোষণা দেয়। আর এরপর অনেকেই বলে এর সঙ্গে এড শিরান যুক্ত আর এ বিষয় কেন্দ্র করেই সমালোচনা শুরু হয় শিরানকে নিয়ে।   

এমনকি এড শিরানকে নিয়ে অনেক গায়ক কথা বলেন। ম্যাকলমোরকে আকস্মিক সরিয়ে ফেলার প্রতিবাদে বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে শিরানের সফর থেকে একযোগে সরে দাঁড়ান আইরিশ গায়ক এরন রো এবং ডেনিশ মিউজিশিয়ান লুকাস গ্রাহামের মতো একঝাঁক সহশিল্পী। কনসার্টের টিকিক মূল্য কমে যায় বহুগুণ সব মিলিয়ে পরিস্থিতি শিরানের বিপক্ষেই ছিল। তবে এবার তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং ফিলিস্তিন নিয়ে তার ভাবনাও জানিয়েছেন। এবার দেখার পালা বিতর্ক থামে কিনা।