মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 September 2026
অন্যান্য

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

নোট ফটোকপি করতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী হুমায়ুন কবিরের। সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতখ ট্রাক ও ড্রাইভার হেল্পারকে আটক করেছে এলাকাবাসী। রোববার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ধরেয়ার বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।

‎‎নিহত হুমায়ুন কবির (১৫) খামার গাড়াগ্ৰামের আতিকুল ইসলামের ছেলে। সে রণচন্ডী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

‎‎পুলিশ ও এলাকাবাসী জানান, রণচন্ডী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হুমায়ুন কবির বৃত্তি পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিকালে সে বাড়ি থেকে নোট ফটোকপি করার জন্য ধরেয়ার বাজার যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় ঘাতক ট্রাক আটক ও ড্রাইভার হেল্পারকে আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ট্রাক, ড্রাইভার ও হেল্পপারকে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। ওই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক, ড্রাইভার, হেল্পারকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।