মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 September 2026
অন্যান্য

বিশ্বরেকর্ড গড়ে নারী হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন অ্যাগনেস এনগেটিচ

ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপে’ নারীদের হাফ ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি শিরোপা জিতে নিয়েছেন কেনিয়ার তারকা অ্যাথলেট অ্যাগনেস এনগেটিচ। শুধুমাত্র নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হাফ ম্যারাথনে (Women-Only Half Marathon) ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে তিনি এ কীর্তি গড়েন।

এই টাইমিংয়ের মাধ্যমে তিনি ২০২০ সালে আরেক কেনীয় অ্যাথলেট পেরেস জেপচিরচিরের গড়া ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ডের আগের বিশ্বরেকর্ডটি ১ সেকেন্ডের ব্যবধানে ভেঙে দেন।

রোববার সকালের রোদেলা আবহাওয়ায় শুরু থেকেই এনগেটিচ রেসের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। প্রথম ৫ কিলোমিটার ১৫:১২ মিনিটে অতিক্রম করে তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১০ সেকেন্ড এগিয়ে যান। শেষ পর্যন্ত নিজের বজায় রাখা আধিপত্য নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্বদেশি ভেরোনিকা লোলেওর (১:০৬:০৫) চেয়ে ৫০ সেকেন্ড আগে দৌড় শেষ করেন তিনি। রুয়ান্ডার ফ্লোরেন্স নিয়োনকুরু ১:০৬:০৮ সময়ে রেস শেষ করে ব্রোঞ্জ পদক লাভ করেন।

২৪ বছর বয়সী এনগেটিচের জন্য এই জয়টি এ বছরের দ্বিতীয় বৈশ্বিক শিরোপা। এর আগে গত জানুয়ারিতে ফ্লোরিডার টালাহাসিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপেও তিনি স্বর্ণপদক জিতেছিলেন। নতুন এই বিশ্বরেকর্ড যোগ হওয়ায় বর্তমানে ১০ কিলোমিটার (মিক্সড ও উইমেন-অনলি) এবং হাফ ম্যারাথনে (উইমেন-অনলি) মোট তিনটি বিশ্বরেকর্ডের মালিক এখন এনগেটিচ।

ঐতিহাসিক এই জয়ের পর উচ্ছ্বসিত এনগেটিচ বলেন, “আমার কোচ সবসময় বিশ্বাস করতেন যে আমি পারব এবং স্বর্ণ জিতব। ১ কিলোমিটারের পরই আমি গতি বাড়ানোর সিদ্ধান্ত নিই কারণ আমার সামনে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল। মাত্র ১ সেকেন্ডের ব্যবধানে শেষ লাইন অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়ে তোলা সত্যিই অবিশ্বাস্য এক অনুভূতি।”

এনগেটিচের এই দুর্দান্ত পারফর্ম্যান্সের ওপর ভর করে কেনিয়া নারীদের হাফ ম্যারাথনে দলগত শিরোপাও জয় করেছে। যুক্তরাষ্ট্রে রৌপ্য ও ইথিওপিয়া এ ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করে।

সূত্র: কেনিয়াস নিউজ