21 September 2026
মানিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ করিম (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাঙ্গাপানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঐ এলাকার নুরুল ইসলামের ছেলে।
এছাড়াও ওয়ারেন্টভুক্ত (সিআর মামলা নং- ৫৯০/২৬) আসামি মো. সাদ্দাম (২২)কে বিশেষ অভিযানে উপজেলার তিনটহরী ইউনিয়নের গোদাতলী এলাকা থেকে আটক করেছে পুলিশ।
দুজনার আটকের বিষয়টি নিশ্চিত করেন মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ।
তিনি জানান, সম্প্রতি মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করতে এবং সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে নিজ এলাকায় অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতা করিম। এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আরেক আসামী মো. সাদ্দামকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনার বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে আছে।
