মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ভিডিওতে যমুনার সৌন্দর্য

গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা নদীতীরে বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে আবেগ ও বেদনা ছড়িয়ে দেওয়া বাঁশিওয়ালা শেখ সোলায়মান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশির সুরের জন্য জনপ্রিয়তা পাওয়ার পর এবার মৌলিক গানে মনোযোগ দিয়েছেন এই শিল্পী। সেই ধারাবাহিকতায় প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন মৌলিক গান ‘মানব জীবন’।

গানটির কথা ও সুর করেছেন সাংবাদিক সাইফুল শাহীন এবং সংগীতায়োজন করেছেন এআর রানা। ইতোমধ্যে গানটির অডিও নির্মাণের পাশাপাশি সম্পন্ন হয়েছে মিউজিক ভিডিওর চিত্রায়ণ। টাঙ্গাইলের যমুনা নদীর তীর, ঐতিহাসিক হেমনগর জমিদারবাড়ি ও নবগ্রামসহ জেলার বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। লোকজ আবহে নির্মিত এই ভিডিওতে গানটির কথা ও সুরের পাশাপাশি টাঙ্গাইলের নদী, গ্রামবাংলার প্রকৃতি এবং বাংলাদেশের নান্দনিক দৃশ্য ফুটে উঠবে।

শেখ সোলায়মানের নতুন এই গান দেশি-বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। পাশাপাশি গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন এই কাজ নিয়ে শ্রোতা-দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শিল্পীর প্রত্যাশা, ‘মানব জীবন’ গানটি দেশ-বিদেশের বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।