মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে সজীব (২৫) নামের এক যুবকের করুন মৃত্যু হয়েছে। নিহত সজীব উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামের মজিদের পুত্র।

জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মজিদের পুত্র সজীব (২৫) নৌকাযোগে বাঘাবাড়ি যাবার সময় বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যায় । এ সময় প্রচন্ড স্রোতে সে তলিয়ে যায় । এক পর্যায়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বড়াল নদীতে খোঁজ করে না পেয়ে রাজশাহী ডুবরী দলকে খবর দেয়। পরে বেলা এগারটার সময় ডুবরি দল এসে নদীর তলদেশ থেকে নিহত সজীবের লাশ উদ্ধার করে।

এদিকে লাশ উদ্ধারের সময় চারিপাশে শতশত উৎসুক মানুষের ভীড় জমে যায়। লাশ উদ্ধারের পর পরিবারের আহাজারিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্ট্র পারভেজ আহমেদ জানান, আমরা খবর পাওয়ার পর সন্ধার করে না পাওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল এসে আধাঘন্টায় তার লাশ নদী থেকে উদ্ধার করে ।