মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলি আটক

যশোরের অভয়নগরের বাহারুল মল্লিক হত্যা মামলার আরও এক আসামিকে পুলিশ আটক করেছে । এই হত্যা মামলার এ নিয়ে মোট ২ জন আটক হলো। আটককৃত রমজান (২০) খুলনার ফুলতলার দক্ষিণদিহি গ্রামের মিনারুল মিয়ার ছেলে। তার দেয়া তথ্য মতে একটি বাশ বাগানের মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আওতাধীন রানাগাতী গ্রামের রশিদ মোল্লার বাগানে বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ঘটনায় মামলা দায়েরের পর বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন ও অভয়নগর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আশরাফুল আশা (৩৮) নামের এক আসামিকে আটক করা হয়। এরপর দীর্ঘ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে রোববার গভীর রাতে রমজানকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার রমজানের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলনার ফুলতলা থানার দক্ষিণদিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানের পশ্চিম পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল, একটি লোহার তৈরি ওয়ান শুটারগান এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।