21 September 2026
হালুয়াঘাটে কারিতাসের আয়োজনে মোবাইল ল্যান্ড ক্লিনিক অনুষ্ঠিত

হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে কারিতাস সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী-(সি.এম.এল.আর.পি-২) প্রকল্পের উদ্যোগে কারিতাস অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান এইড অর্থায়নে মোবাইল ল্যান্ড ক্লিনিকের আয়োজন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গাজিরভিটা লামুক্তা কাজলের মোড়ে এভিয়ার রেমা'র বাড়ীতে মোবাইল ল্যান্ড ক্লিনিক অনুষ্ঠানে পাষ্টার নিবেশ রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।
বিশেষ অতিথি ছিলেন , ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হালুয়াঘাট উপজেলা শাখার চেয়ারম্যান সুজা চিসিম,গাজিরভিটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার( ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী মোশারফ হোসেন তালুকদার, কারিতা কেন্দ্রীয় অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব কুমার মন্ডল,কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম প্রমুখ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি বলেন, “সঠিক তথ্য ও আইনি সহায়তা পেলে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব। মোবাইল ল্যান্ড ক্লিনিক এই ক্ষেত্রে একটি কার্যকর উদ্যোগ।”
অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের সেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক। একজন অংশগ্রহণকারী বলেন, “আগে আমরা জানতাম না কোথায় গেলে আমাদের সমস্যার সমাধান হবে। এখানে এসে সহজ ভাষায় সব বুঝতে পেরেছি।”
আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ভূমি সমস্যার সমাধানে কারিতাস বাংলাদেশের এক অনন্য ও ইউনিক কার্যক্রমের একটি হলো এই মোবাইর ল্যান্ড ক্লিনিক । এই ইভেন্টের মাধ্যমে আদিবাসী ক্ষ্রদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের দীর্ঘদিনের ভূমি সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ৫০ জনভূমি সমস্যাগ্রস্ত আদিবাসী আজকের ল্যান্ড ক্লিনিক এর মাধ্যমে বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে সক্ষম হন।
