মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. লাবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শালনগর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শালনগর ইউনিয়ন পরিষদে অভিযান চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। লাবু মিয়ার বিরুদ্ধে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে।

এর মধ্যে একটি মামলা ২০২৪ সালের ১৩ নভেম্বর দায়ের করা হয়। মামলার বাদী জাহিদুল ইসলাম ঝুনু। অপর মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ৯ ডিসেম্বর। ওই মামলার বাদী ইয়াজুর রহমান বাবু। এসব মামলা হওয়ার পর দীর্ঘদিন ধরে চেয়ারম্যান লাবু মিয়া পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’