মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

বুয়েট, চুয়েট, ঢাবি ও চবি'র শিক্ষার্থীদের সিনেমা "অন্যপাতা"; শীঘ্রই আসছে প্রেক্ষাগৃহে

চট্টগ্রামের এসজেএ প্রোডাকশন (SJA Production)-এর ব্যানারে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’ খুব শীঘ্রই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল প্রযোজনা প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, চলচ্চিত্রটি নির্মাণ করেছে বুয়েট, চুয়েট, ঢাবি, ও চবি'র অনেকজন স্বপ্নবাজ শিক্ষার্থীরা একত্রে মিলে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোঃ শাহেজাহান এ্যানি। বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজনার দায়িত্বে রয়েছেন সামস আবতাহী ইসমাম, অংকন দে অনিমেষ এবং মোঃ শাহেজাহান এ্যানি।

‘অন্যপাতা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক নবাগত প্রতিভাবান শিল্পী — শাকিল শাহরিয়া, ইফতেখার শায়েম, প্রত্যাশা ঘোষ, অংকন দে অনিমেষ, নোমান, একুশী, নিবেদিতা, ইমরান, রাব্বি, শাহীনসহ আরও অনেকে। সমসাময়িক প্রেক্ষাপট ও জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি দর্শকদের ভিন্নধর্মী এক সিনেম্যাটিক অভিজ্ঞতার মুখোমুখি করবে বলে আশা করছে নির্মাণ দল। আরো জানা গেছে, সিনেমাটিতে ৬টি মৌলিক গান রয়েছে।

এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশের সাথে সাথে দর্শকদের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। পরিচালক মোঃ শাহেজাহান এ্যানি জানান, সিনেমাটির মূল শক্তি এর গল্প ও অভিনয়শিল্পীদের নিবেদন। প্রযোজক অনিমেষ জানান, খুব দ্রুতই সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে মুক্তির নির্দিষ্ট তারিখ, ট্রেলার ও গান প্রকাশের দিনক্ষণ জানানো হবে।

‘অন্যপাতা’ সিনেমাটি খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য উন্মুক্ত হবে। চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় আপডেট জানতে অন্য পাতার অফিশিয়াল ফেসবুক পেজে নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে।