মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মিতাকে ঢাকার গুলশান এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বলে পারিবারিক সূত্রে দাবি করা হচ্ছে। একই সাথে তাঁকে গ্রেপ্তারের মূহুর্তের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে এখনো পর্যন্ত তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।