মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

যশোরে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সিরাপসহ চালক-হেলপার আটক

যশোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নিষিদ্ধ ‘স্ক্যাফ’ সিরাপ উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—কাভার্ডভ্যানের চালক বরিশালের কোতোয়ালী থানার চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন এবং হেলপার একই এলাকার তারাধুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন।

যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।

এসআরবি সূত্রে জানা যায়, মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চূড়ামনকাঠি এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। পরে সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ২ হাজার ২৫৬ বোতল ‘স্ক্যাফ’ এবং ১ বোতল ‘উইনকোরিক্স’ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়িসহ মাদকদ্রব্য এসআরবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও মামলার প্রস্তুতি চলছে।