মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরেপড়া শিশুমুক্ত কিশোরগঞ্জ উপজেলা ঘোষণা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরেপড়া শিশুমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আখতারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক স্বপন কিসপট্টা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, গ্রাম পুলিশ, সমাজসেবী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।