মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দুদিন ব্যাপী ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের অর্থায়নে সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন নারী ও ২০ জন পুরুষ মোট ৪০ জন সুফলভোগী সদস্য অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণ কারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে ভার্চুয়ালি যোগদান করেন বিআরডিবির সদর দপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) নাদিরা হায়দার, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, রাজবাড়ীর বিআরডিবির উপ পরিচালক লুৎফুন নাহার, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিএম নূর মোহাম্মদ চঞ্চল প্রশিক্ষক হিসেবে দু দিন ব্যাপী তারা প্রশিক্ষণ প্রদান করেন।

মঙ্গলবার সমাপনী দিনে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি রাজবাড়ীর উপ-পরিচালক লুৎফুন্নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি এম নূর মোহাম্মদ চঞ্চল, বিআরডিবির চেয়ারম্যান প্রমুখ।

দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষনার্থীরা সকলেই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন, পাশাপাশি বিআররডিবি থেকে বিভিন্ন সময় তারা ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন বলে আলোচনা সভায় অভিমত দেখতে করেন।

এ সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে একটি করে বৃক্ষ প্রদান করা হয়।