মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার

খাগড়াছড়িতে সহিংসতা ও দেশবিরোধী তৎপরতা রোধে চলা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের পাঁচজন নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত শেষরাতে জেলা সদরের বিভিন্ন পয়েন্টে এই ঝটিকা তল্লাশি চালানো হয়।

​গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. মাহফুজ জুয়েল, লিটন চৌধুরী, সুজন বিশ্বাস, মো. রুবেল ও মো. সাকিল। তারা নিষিদ্ধঘোষিত দলটির যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি জজ কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি সম্পত্তিতে নাশকতার চেষ্টা এবং চট্টগ্রাম রোডে রাতে গাছ কেটে পথ অবরোধ করে উসকানিমূলক স্লোগান দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করা ও সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করতেই এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল।

​খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু বলেন, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। আদালত প্রাঙ্গণে নাশকতা ও আঞ্চলিক মহাসড়কে বিঘ্ন ঘটানোর অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ সম্পন্ন করে আদালতে পাঠানো হচ্ছে। অপরাধ দমনে শহরের প্রতিটি প্রবেশমুখে পুলিশি নজরদারি ও নৈশ টহল বাড়ানো হয়েছে।