মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী

আমিরুল ইসলাম, নিউইয়র্ক থেকে: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতাদের একটি প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘের সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এতে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা আমন্ত্রিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

প্রাতরাশ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে অধিবেশন কক্ষের বাইরে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।