মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 23 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 September 2026
অন্যান্য

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী চক্ষু চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উক্ত ​ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর চিকিৎসকদের একটি দল প্রায় ৫শ দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। যার মধ্যে ১৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করার পাশাপাশি ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের আগামী ৩ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে অপারেশনের ব্যবস্থা করা হবে । এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে

​উল্লেখ্য, সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নার্সরা এ ক্যাম্পেইনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন আয়োজন। পার্বত্যঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।