মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 24 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 September 2026
অন্যান্য

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ*ত্মহ*ত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, আসামির পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের আবেদনে বলা হয়, ওবায়দুর ভিকটিম মরিয়মের আত্মহত্যার ঘটনার সাথে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার প্রার্থনা করা হয়।

এর আগে গত রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝু*লন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয়।

রাতেই আ*ত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন আদালত গাজী নজরুল ইসলামকে চারদিন ও নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকছুদা বেগমকে কারাগারে পাঠানো হয়।