মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 24 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 September 2026
অন্যান্য

ফুটবল খেলা শেষে গোসলে নেমে বাঁকখালী নদীতে স্কুল ছাত্র নিখোঁজ

ফুটবল খেলার পর গোসলে নেমে বাঁকখালী নদীতে শাহিন (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ায় বাঁকখালী নদীতে এঘটনা ঘটে। নিখোঁজ তরুণ রাজারকুল মনসুরআলী সিকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

শাহিন রাজারকুল সিকদারপাড়ার মিয়াজী বাড়ির মালয়েশিয়াপ্রবাসী নুরুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শাহিন ফুটবল খেলার পর বাঁকখালী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহিনের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মাসেক সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ থানায় আমাকে অবগত করেননি।